1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নুরুল ইসলাম ওরফে নূরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের চাপাতলী মহল্লায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম শহরের ওই মহল্লার মৃত কামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার রাত ৯টার দিকে বৃদ্ধ নুরুল ইসলাম শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় তিনি জেলা পরিষদের সামনে পৌঁছলে একই মহল্লার সুলতান মিয়ার ছেলে সম্রাটের (১৯) দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলামকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন নুরুল ইসলাম।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি। তবে চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com