1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

প্রেসক্লাবে এসে পিতার হত্যাকারীদের বিচার চাইলো কন্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : “আমার বাবাকে হত্যা করা হয়েছে। তারা আমাকে আমার বাবার অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি এ হত্যার বিচার চাই।” গর্ভধারীনি মায়ের সাথে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে এমনভাবেই আকুতি জানালো দশ বছর বয়সী ও গড়কান্দা মহিলা আলিম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাহসিন আক্তার তানিশা।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে নাবালিকা এ কন্যার পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার মা মমতাজ বেগম।

কন্যাশিশু তানিশা’র পক্ষে মমতাজ বেগম লিখিত বক্তব্যে জানান, শহরের দক্ষিণ বাজার মহল্লার বাসিন্দা শফিকুল ইসলাম তারার সাথে ২০১১ সালে তার বিয়ে হয়। এরপর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্মের পর রূপালী ইয়াসমিন নামে এক নারীর পরকীয়ায় জড়িয়ে ২০২০ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এর আগে মুর্শিদা নামে এক নারীর সঙ্গেও কিছুদিন পরকীয়া চলে তার স্বামীর।

এদিকে তার স্বামীর ভগ্নিপতি তোফাজ্জল হোসেন এর কাছে ধার দেওয়া ৫ লাখ এবং ব্যবসায়িক পার্টনার হাসু মিয়ার কাছে পাওনা সাড়ে ৫ লাখ টাকা নিয়ে মতানৈক্য বাঁধে তানিশার বাবার। এরই মধ্যে ময়মনসিংহের এক নারীর সাথে পরকীয়ায় জড়ালে ওই ঘটনায় তানিশর বাবার বিরুদ্ধে আদালতে মামলা হয়। একপর্যায়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। ফলে পুলিশি গ্রেফতার এড়াতে তানিশার বাবা প্রেমিকা রূপালীকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী পার্টনার হাসু মিয়ার বাড়িতে পালিয়ে থাকে। এমতাবস্থায় চলতি বছরের গত ৯ জুলাই শফিকুল ইসলাম তারা অসুস্থ হয়ে পড়লে রূপালী তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করায়। এরপর ১২ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষের অগোচরে কোনপ্রকার ছাড়পত্র বা রেফার্ড না নিয়ে মুর্শিদার সহযোগিতায় ঢাকার কোন এক প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায় রূপালী। পরবর্তীতে ১৯ জুলাই শফিকুল ইসলাম তারা সেখানে মারা যান। এ বিষয়ে তিনি আদালতে মামলা করেছেন বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আর্থিক লেনদেন এবং পারস্পরিক পরকীয়ার জেরেই মামলায় উল্লেখিত আসামীরা পরস্পর যোগসাজশে তানিশার বাবা শফিকুল ইসলাম তারাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে রূপালী নামে ওই নারীকে চরিত্রহীন উল্লেখ করে বলা হয়, বাল্যকাল থেকে মাত্র ২৫ বছর বয়সের মধ্যে রূপালী অন্তত পাঁচজনকে বিয়ে করেছে এবং দেনমোহর ও খোরপোষের টাকা নিয়ে তালাক দিয়েছে। অনেকের সাথে বিয়ে ছাড়া অবৈধ শারিরিক সম্পর্ক স্থাপন করেও তাকে ফাঁসিয়ে টাকা আদায় করেছে। এরমধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছে।
এসময় তিনি তার সাবেক স্বামী ও একমাত্র কন্যার পিতা শফিকুল ইসলাম তারার লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত পূর্বক আইনী ব্যবস্থা এবং হত্যায় জড়িতদের শাস্তি দাবী করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, আদালতের নির্দেশনা মতে লাশ উত্তোলনের জন্য আবেদন করা হবে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com