1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে সুধীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম যোগদানের পর প্রথমবারের মতো হালুয়াঘাট থানা পরিদর্শনে আসেন।

রোববার রাতে এ উপলক্ষে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হালুয়াঘাট সার্কেল এর নবাগত এএসপি সাগর দিপা বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম ভূঞা, সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, সাংবাদিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রধান অতিথির বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা, মাদক, জুয়া, ছিনতাই, চুরি-ডাকাতি, ইভটিজিং, বাল্যবিয়ে রোধে সুধীসমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com