1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে “এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার 

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে “এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে  এডাব নীলফামারী জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা এডাবের আহবায়ক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন এ-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার মঞ্জুর মোর্শেদ তালুকদার, ইউএসকেএস ইডি আহসান রহিম মঞ্জিল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালী ও সাধারণ সম্পাদক ফরিদা খানম, শহর সমাজ সেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোস্তফা জামাল, মহিলা কাউন্সিলর মাহামুদা নাসরিন তন্বী তালুকদার, নবরুপা নারী কল্যাণ সমিতির সম্পাদক সেলিনা চৌধুরী।
উক্ত সেমিনারে সুশীল সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ ৩০জন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার বলেন, নাগরিক সেবার বিষয়ে সরকারি-বেসরকারি সকল দপ্তরে আট কলাম বিশিষ্ট একটি ছক থাকা জরুরী এবং সকল দপ্তরকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন পাশাপাশি স্কুলে ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করার জন্য এনজিওদের তাগিদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com