আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বুলুর পূর্ব গৌরীপাড়ার বাসার সামনের বৈঠকখানা ও শয়নকক্ষের দরজার পর্দায় আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে।
শফিকুল ইসলাম বুলু জানান, দিবাগত রাত ৩টায় অজ্ঞাত ব্যক্তিরা আমার ফ্লাট বাসার বৈঠকখানায় আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। সেখানে থাকা কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়। এরপর আমার শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন লাগিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। শোয়ার ঘরের পাশে দুটি মোটরসাইকেল ছিল, যাতে আগুন লাগলে আমার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যেত। আমার মনে হয়, আমাকে ও আমার পরিবারকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য কে বা কারা এ অগ্নিকান্ড ঘটায়। আমার এবং আমার পরিবারের জীবন অনেক হুমকির মুখে পড়ে গেছে। তাই আমাদের জীবনের নিরাপত্তার লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।