1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা হলেন নালিতাবাড়ীর সুফিয়ান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মেধাবী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান ওরফে সুফিয়ান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর রোববার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রহুল কবির রিজভি স্বাক্ষরিত ৩০২ সদস্য বিশিষ্ট ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে সুফিয়ান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সোমবার আনন্দ মিছিল করেছেন নালিতাবাড়ী উপজেলা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা।

সুফিয়ান ২০০৮-২০০৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে পড়াশোনা চালিয়ে আসছেন। তার বাবা মাওলানা ইয়াহইয়া তারাগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যাপক হিসেবে চাকুরী করেন। এক ভাই ও ভাবি সহকারী জজ হিসেবে চাকুরীরত আছেন।

ছোটবেলা থেকেই সুফিয়ান মেধাবী ছিলেন। সুফিয়ান ও তার ভাই শরিফ একসাথে দাখিল ও আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপি-এ লাভ করেন। এরপর দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং রাষ্ট্রবিজ্ঞন বিভাগে ভর্তির সুযোগ পান। এক ভাই রাজনীতি থেকে দূরে থাকলেও সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেন। সুফিয়ান ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আসায় উচ্ছসিত শেরপুর জেলার জাতীয়তাবাদী চেতনার রাজনৈতিক নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com