
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার তিনঘন্টা পর ফকির আলী (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফকির আলী ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে কৃষক ফকির আলী গরুর জন্য কাটা ঘাস ধুতে পুকুরে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন ফকির আলী। খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে প্রায় তিনঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।
মৃত ফকিরের বড় ভাই আয়নাল হক জানান, ফকির আলী দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিল।