1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে নিখোঁজ অটোচালকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ অটোচালক মোশারফের (৪৩) মরদেহ উলুকান্দা-লঙ্গরপাড়া গলাকাটা ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের প্রায় ৩৪ ঘন্টা (দেড় দিন) পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কুড়িকাহনীয়া এলাকার ওই ডোবা থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কুড়িকাহনীয়া এলাকার অটোচালক মোশারফ দিনের বেলায় ঘুমিয়ে রাতে অটো চালাতেন। প্রতিদিনের ন্যায় ১১ সেপ্টেম্বর রোববার রাত এগারোটার পর অটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন মোশারফ। পরে তার ফোন নাম্বার দুটিও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে কুড়িকাহনীয়া বাজারে একটি বিকাশের দোকানের অপিরিচিত আইপি নাম্বার থেকে মোশারফের জন্য মুক্তিপণ দাবী করা হয়।

এদিকে গতকাল সোমবার পর্যন্ত নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মোশারফের সন্ধান না মেলায় শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে খড়িয়াকাজিরচর ইউনিয়নের উলুকান্দা-লঙ্গরপাড়া গ্রামের গলাকাটা ডোবায় একটি অজ্ঞাতনামা মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও স্বজনেরা এসে গায়ের শার্ট দেখে মোশারফের লাশ বলে সনাক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফের অটো ছিনতাই করে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, প্রাথমিকভাবে আত্মীয়-স্বজনের তথ্যমতে মরদেহটি নিখোঁজ অটোচালক মোশারফের বলে সনাক্ত করা হয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্তের জন্য সিআইডি’র ক্রাইমসিন ইউনিটকে ডাকা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com