1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে কুয়া থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামে বিশুদ্ধ পানির কুয়া থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় আয়েশা খাতুন নামে ২ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আয়েশা ওই গ্রামের বাদশা মিয়ার কন্যা।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামের বাদশা মিয়ার বসতভিটার সামনে বিশুদ্ধ পানির জন্য নির্মিত কুয়াতে শিশুটির লাশ রহস্যজনকভাবে ভেসে ছিল। প্রথমে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা, এটি স্বাভাবিক কোন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পারিবারিক কলহের জেরে রাতে কোন এক সময় শিশুটিকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হালুয়াঘাট থানার এসআই আতাউর রহমান বলেন, নিহত আয়েশা খাতুনের পিতা বাদশা মিয়া ও মাতা আম্বিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com