
স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বছর শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোশারফ হোসেন।
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা পদক নালিতাবাড়ী উপজেলা কমিটি কর্তৃক স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাতীয় শিক্ষা পদক-২০২২ নির্বাচনী প্রক্রিয়ায় উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক/শিক্ষিকা, সহকারী শিক্ষক/শিক্ষিকা, কাব শিক্ষক এবং বিদ্যোৎসাহী’র তালিকা প্রকাশে হাজী মোশারফের নাম ওঠে এসেছে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে। শিক্ষার প্রসারে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে যাচাই-বাছাই কমিটিতে তিনি এবার শ্রেষ্ঠ হয়েছেন। হাজি মোশারফ বর্তমানে তন্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটি’র (এসএমসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা, বিশগিরীপাড়া আশরাফুল উলুম ও খাদিজাতুল কোবরা মহিলা ক্বওমি মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি, পানিহাতা নূরে মদিনা ক্বওমি মাদরাসার সভাপতি, ফুলপুর কবরস্থান মাদরাসার সভাপতি, বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এর আজীবন দাতা সদস্য, ঘাকপাড়া দাখিল মাদরাসার আজীবন দাতা সদস্য ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।