
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাড়ির পাশে থাকা গর্তের পানিতে ডুবে ৩ বছরের শিশু আফসিয়ার মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আইয়ুব আলীর কন্যা।
স্থানীয় সূত্র জানায়, সকালে সবার অগোচরে শিশু আফসিয়া ঘরের বাইরে চলে আসে। আনুমানিক সাড়ে আটটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে আফসিয়ার মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
নকলা থানা পুলিশের উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যপারে নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।