1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি অবমাননায় সংবাদ সম্মেলন 

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি অবমাননা করায় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, এবারের জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ আমি সতন্ত্র প্রার্থী। কিন্তু আমাদের নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি তিনি সরকারি প্রোটোকল হিসেবে পুলিশের দুইটি গাড়িসহ বিভিন্নস্থানে ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করছেন। তিনি বিভিন্ন সভায়  জোর দাবী করে ভোট চাইছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর জন্য এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
নির্বাচনে সকল প্রার্থীর জন্য সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র তৈরি করার জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি এবং সেই সাথে সংসদ সদস্যের নির্বাচনী হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করার দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক কমান্ডার ডোমার বীর মুক্তিযোদ্ধা নূরন্নবী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার সামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা সদর আইজার রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com