1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ডাকাতদের ছোড়া গুলিতে ২ পুলিশসহ আহত ৪

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল। এসময় ডাকাতের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন ৪ জন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল সটকে পরে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com