1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ৭২ একর সরকারী খাস জমি অবৈধ বন্দোবস্ত : দুদকের তদন্ত শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানদের নামে ২৫ কোটি টাকা মূল্যের আলোচিত সেই ৭২ একর সরকারী খাস জমি অবৈধ বন্দোবস্ত কর্মকান্ডে তদন্ত শুরু করলো দুদক।

তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য দুদকের তদন্ত কর্মকর্তা ৭২ একর খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত সকল তথ্য-উপাত্ত চেয়ে জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন ও সাব-রেজিস্ট্রারকে লিখিত পত্র দিয়েছেন। প্রয়োজনীয় কাগজ-পত্রাদি অনুসন্ধান শেষে মামলার এজাহারভুক্ত একমাত্র আসামী ভ‚মি অফিস সার্ভেয়ার হুমায়ুন কবিরকে দুদক হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তথ্য সূত্রে জানা যায়, ঘটনার পরপর কলাপাড়ার সদ্য বদলীকৃত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক তড়িঘড়ি করে সার্ভেয়ার হুমায়ুন কবিরকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় মামলা করলে পুলিশ সার্ভেয়ার হুমায়ুনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। মামলাটি চ‚ড়ান্ত রিপোর্টে নতিজাত করা হয়েছে, গ্রেফতারকৃত সার্ভেয়ার হুমায়ুন এখনও আদালত থেকে জামিন পাননি। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা পেলেও অদ্যবধি কোন প্রতিবেদন জমা দেয়নি।

দুদক তথ্য সূত্রে জানা যায়, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন প্রাপ্তির পর পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাভেদ হাবিব বাদী হয়ে সার্ভেয়ার হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে অজ্ঞাতানামা আসামীদের নামে ১৬ আগস্ট বিকেলে দুদক কার্যালয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তকর্মকর্তা হিসেবে দায়িত্ব পান পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী।

খেপুপাড়া সাব-রেজিস্ট্রার রেহেনা পারভিন বলেন, দুদকের তদন্ত কর্মকর্তা ৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁর বরাবর ৪২টি বন্দোবস্ত দলিলের নকল সহ মোট ২৩৭টি দলিলের নকল কপি, ইউএনও অফিস থেকে প্রেরিত বন্দোবস্ত গ্রহীতাদের তালিকার কপি এবং ভূমিহীনদের দলিল রেজিষ্ট্রী সংক্রান্ত কোন আইন, কানুন আছে কিনা জানতে চেয়েছেন। দুদক, পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে চাহিদা মাফিক সবকিছু ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমানের কাছে এ সংক্রান্ত তথ্য জানতে তাঁর সরকারী নম্বরে গত দুদিনে একাধিকবার ফোন দেয়ার পরও সংযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত কমিটির সদস্য জেলা রেজিস্ট্রার কামাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসকের উদ্ধৃতি দিয়ে বলেন, এখনও তদন্ত প্রতিবেদন তৈরী করা হয়নি। তদন্ত প্রতিবেদন কবে নাগাদ জমা দেয়া হবে এটি তদন্ত কমিটির প্রধান বলতে পারেবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com