1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বাস চাপায় অটোরিকশা চালক নিহত, আহত দুই

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে বাস চাপায় অটোরিশা চালক মজনু পাগল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু পাগল বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা ট্রাভেলস এর একটি বাস শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে দাঁড়িয়ে থাকা দু’টি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দু’টি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশা চালকসহ আরও দু’জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে অটোরিকশা চালক মজনু পাগলের মৃত্যু হয়। আহত দু’জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে বাসটিকে আটক করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com