1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতি থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ নালিতাবাড়ীর পাহাড় থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি থেকে দুই দিন আগে নিখোঁজ কিশোর অটোচালক রফিকুল ইসলাম মাট্টু’র (১৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা প্রথমে সন্ধান পেলে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ সীমান্তবর্তী সমেশ্চুড়া পাহাড় থেকে ওই মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, ঝিনাইগাতি উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের জহুরুলের পনেরো বছর বয়সী কিশোর ছেলে অটোচালক রফিক প্রতিদিনের মতো গত ১২ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তার পিতা জহুরুল ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ বুধবার লোকমাধ্যমে সংবাদ পেয়ে রফিকের অটো বাজিতখিলা এলাকায় সন্ধান পান।

এদিকে নিখোঁজ রফিকের স্বজনেরা ঝিনাইগাতি থেকে নালিতাবাড়ীর দিকে পাহাড়ি এলাকা সন্ধান চালিয়ে আসার একপর্যায়ে দুপুরে সমেশ্চুড়া পাহাড়ের ১০ নম্বর এলাকায় রফিকের মরদেহের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান ও পোড়াগাঁও ইউনিয়নের বিট কর্মকর্তা এএসআই আমিনুল ইসলাম প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com