1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবককের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, স্থানীয় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে আমরা জানতে পারি বেনাপোল সীমান্ত রঘুনাথপুর গ্রামের ১ কিলোমিটার দুরে সীমান্তের মেইন পিলার ২০ এর টুএস-টি ১৩ পিলারের নিকট এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিয়ে সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি. লাশ সনাক্তের জন্য তদন্তের কাজ প্রক্রিয়াধীন আছে। সীমান্তে লাশ পড়ে থাকার খবর জানতে পেরে রঘুনাথপুর সীমান্তের ঘটনাস্থল বিজিবির একটি টিম পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com