1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়িতে জীবন্ত গাছ কর্তন করে ইউপি চেয়ারম্যান বিপাকে 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
হাফিজুর রহমান সেলিম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে সরকারি জায়গার জীবন্ত গাছ কেটে বিপাকে পড়েছেন। জীবন্ত গাছ কাটার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কতৃপক্ষ নড়েচড়ে বসে। অবশেষে চেয়ারম্যান বাধ্য হয়ে বিক্রি করে দেয়া গাছের ১২টি গুল (খন্ড) ইউপি চত্বরে ফেরত নিয়ে আসেন।
জানা যায়, গত রোববার কোনপ্রকার দরপত্র ছাড়াই নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা দুইটি জীবন্ত লম্বু কাঠের গাছ কেটে বিক্রি করে দেন চেয়ারম্যান হাছেন আলী। সরকারী গাছ জীবিত অবস্থায় কাটার ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান তা পালন করেননি বলে জানা গেছে। পূর্বানুমতি এবং দরপত্র ছাড়াই জীবন্ত দুটি গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠে।
স্থানীয় সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে, ঘটনাটি পরদিন ১৩ সেপ্টম্বর বিভিন্ন পত্র-পত্রিকায় ফলাও করে ছাপা হয়।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে প্রশাসনিক নির্দেশে চেয়ারম্যান মঙ্গলবার রাতে তরিঘরি করে মিল চত্বরে রাখা ১২টি গুল (খন্ড) ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে জমা করেন।
জানা গেছে, তীব্র গরমের সময় নাওডাঙ্গা ইউপি চত্বরের এ গাছ দুইটির ছায়ায় আশ্রয় নিত অনেক মানুষ। গাছ দুটি  মাঠের সৌন্দর্য ছিল। কিন্তু চেয়ারম্যান ওয়াশ ব্লক নির্মাণের অজুহাতে ওই গাছ দুটি স্থানীয় কাঠ ব্যবসায়ী ছায়েদ আলীর কাছে বিক্রি করেন। এরপর ছায়েদ আলীর লোকজন গাছ কেটে নিয়ে যায়।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী ছায়েদ আলীর সাথে যোগাযোগ করা হলে গাছ দুইটির ১২টি খন্ড চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের মাধ্যমে ইউপি চত্বরে ফেরত দেয়া হয়েছে বলে জানান।
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী গাছ কাটার কথা স্বীকার করে বলেন, প্রশাসনের নির্দেশে গাছের গুল ফেরত নিয়ে আসা হয়েছে। কাগজপত্র ঠিক করে প্রকাশ্যে নিলাম দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com