1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে মারা গেলেন মিলন (৬৫) নামে এক বৃদ্ধা। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের সবুজের স্ত্রী।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বারমারী বাজারের মালি (ঝাড়–দার) বৃদ্ধা মিলন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় মশা তাড়ানোর জন্য তার পায়ের কাছেই কয়েল জ্বালানো ছিল। রাতের প্রথমার্ধের কোন এক সময় কয়েলের আগুন তার বিছানায় লেগে বিছানাপত্র এমনকি পড়নের কাপড়সহ শরীরের নিম্নাংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এ আগুন ঘরের অন্য কোথাও ছড়ায়নি বিধায় কেউ টের পাননি।

এদিকে তার সাথে বসবাসকারী একমাত্র ছেলে বাছিন্দ্র সাংমা বাড়ির কাছেই শান্তির মোড়ে আড্ডা শেষে মধ্যরাতে বাড়ি ফিরে মায়ের এমন করুন চিত্র দেখতে পান।

স্থানীয় ইউপি সদস্য হযরত আলী ও চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিলন এক সময় খ্রীষ্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী ছিলেন। তার আগের স্বামী মারা যাওয়ার পর মুসলিম তিনি হন এবং সবুজ নামে একজনকে বিয়ে করেন। পরবর্তীতে সবুজ তাকে ফেলে চলে গেলে তিনি ছেলের সাথে বসবাস করে বারমারী বাজারে মালির কাজ করে সংসার চালাতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com