1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ৩০ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন জমা দেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্রোহী প্রার্থী ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন এবং জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু।

বৃহস্পতিবার দুপুরে দলের নেতাদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল জেলা প্রশাসক সাহেলা আক্তারের কাছ মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্রোহী প্রার্থী ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। গত নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পালের সাথে নির্বাচন করে হুমায়ুন কবীর রুমান চেয়ারম্যান নির্বাচিত হন।

একই দিন বিকেলে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন জাপা নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন। এছাড়া একই অফিসে মনোনয়নপত্র দাখিল করেন জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু।

জেলা নির্বাচন অফিসের তথ মতে, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন ও ৫ নং ওয়ার্ডে ৩জনসহ সর্বমোট ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে ৪ জন ও ২নং ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com