1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর নীলফামারী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা  মো. জয়নাল আবেদীন নীলফামারী জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়াম্যান ও সাবেক প্রশাসক। ২০১৬ সালের ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাড. মমতাজুল হককে পরাজিত করে বিজয় লাভ করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। মেয়াদ শেষে তিনি গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসকের দায়ীত্ব পালন করে।
এবারের নির্বাচনে জেলার ৬ টি উপজেলা, ৬০টি ইউনিয়ন পরিষদ ও ৪ টি পৌরসভায় মোট ভোটার ৮৫৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com