
শেরপুর : শেরপুরে ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমাদের মনোগঠন ব্যক্তি ও পরিবার’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে শনিবার দুপুরে সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সংস্কৃতিকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা রাষ্ট্রের বাজেট নিয়ে চিন্তা করি, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলি। কিন্তু আমরা ব্যক্তিগত, পারিবারিক হিসাব-নিকাশ বাজেট সম্পর্কে কতটুকু সচেতন? তাই ব্যক্তি ও পরিবারের বাজেট ঠিক হলে, রাষ্ট্রের বাজেট ঠিক হবে এবং দুর্নীতি-অনিয়ম কমবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।