
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শিক্ষক পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে পদাধিকার বলে অধ্যক্ষ আবদুস সালাম সভাপতি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আলম খানকে সম্পাদক, দর্শন বিভাগের প্রভাষক আছমা বেগমকে কোষাধ্যক্ষ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইউসুফ আলীকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম স্বাক্ষরিত ৮৪৬/২২ স্বারকের এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজের সন্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীদেরকে সরকারী করনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং সকলকে পদ সৃজনের আওতাভুক্ত করার স্বার্থে চলমান প্রক্রিয়াগত কাজ অতিদ্রুত ও ত্বরান্বিত করার জন্য সর্বসম্মতিক্রমে ৪ সদস্যের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শিক্ষক পরিষদের উল্লিখিত কমিটি ঘোষণা করা হয়।
এদিকে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি, বিএ/বিএসএস প্রোগ্রামের সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী শাহ আলম খান শিক্ষক পরিষদের সম্পাদক হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন- আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।