1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় আহত মনু মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার কাকিলাকুড়ার পুটল এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ২৩ জুন সন্ধ্যায় উপজেলার খোশালপুর পুটল এলাকার বোরকা পড়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা করে স্বামী মিন্টু মিয়া। এসময় আহত হয় শ্বশুর মনু মিয়াসহ আরও তিনজন। পরে আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে চলে আসেন মনু মিয়া। এরপর তারা নিজ বাড়িতে এসেও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান তিনি। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com