1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : দেশব্যাপী বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামীলীগের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল’র উদ্যোগে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি নতুন বাস স্ট্যান্ড থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামলী বাংলা কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, মোল্লা মোহাম্মদ আলী সাবরী মনি, মন্নাছ আলী মেম্বার, দুলাল ফকির, ইসমাইল হোসেন, আব্দুল কাদির মেম্বার, এবিএম হিশাম বাক্কার, রহিম উদ্দিন, সিরাজুল ইসলাম, সুজারুল ইসলাম সুজা, মতিউর রহমান মতি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, রুবেল রানা, রবিউল, দেলোয়ার সিদ্দিক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুষার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ‘সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, এইদেশে কোন আইন নাই, মানুষের মৌলিক অধিকার নাই, মানুষের স্বাধীনতা নাই। দেশে গণতন্ত্রের লেবাসে একটা গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কায়েম করেছে, স্বাধীন বাংলাকে তারা ধ্বংস করে দিয়েছে। আর সময় নাই, আমাদের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটাতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com