1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অভিযোগ শিক্ষার্থীর : পারিবারিক অশান্তিতে এসএসসি পরীক্ষা বঞ্চিত, পাগল বানিয়ে সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে ভয়ভীতি দেখিয়ে করে সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পারিবারিক অশান্তির কারণে এসএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী রৌদ্র মিয়া।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বজনদের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এ পরীক্ষার্থী।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমি মৃত নবীকুল ইসলামের একমাত্র পুত্র সন্তান। আমার বাবার মৃত্যুর পর ২০০৬ সালে আমার দাদা মৃত আব্দুল গণি মিয়া আমার নামে শেরপুরের বয়রা পরানপুর মৌজার বিআরএস খতিয়ান নং ১৩৫৬, বিআরএস দাগ নং ১৩৫ এর মোট ২৫ শতাংশ জমির মধ্যে আমাকে ৬.০ (সোয়া ছয় শতাংশ) এবং অন্যান্য দাগে মোট ১৯.২ (সাড়ে উনিশ শতাংশ) জমি দলিলমূলে লিখে দেন। সকল দলিল আমার দাদী জয়গুন বিবি, ফুপু শিল্পী বেগম, চাচা মিলন ও চাচী স্বপ্না বেগম অসৎ উদ্দেশ্যে নিজেদের কব্জায় রেখে দিয়েছেন। তারা আমার জমি আত্মসাত করার লক্ষ্যে জালিয়াতির মাধ্যমে আমার বয়স বাড়িয়ে জোরপূর্বক নবীনগর নিবাসী মিন্টু মিয়ার নাবালিকা কন্যা মীম আক্তার জুঁই এর (৭ম শ্রেণিতে অধ্যয়নরত) সাথে বিয়ে দেয়। এ বছর আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পারিবারিক অশান্তি ও আমার দাদী জয়গুন গংদের ভয়ে নিরাপত্তাহীনতায় বর্তমানে আমি নানীর বাড়ি আশ্রয় নিয়েছি। ফলে এ বছর পরীক্ষায় অংশ নিতে পারছি না। প্রতিনিয়ত জোরপূর্বক আমার স্বাক্ষর নিয়ে আমাকে পাগল বানিয়ে বেড়ি পড়ানোর হুমকি দিয়ে আসছেন।

তিনি আরও কলেন, আমার বাবার মৃত্যুর পর মৃত্যুজনিত মামলায় আপোষ-মীমাংসা বাবদ প্রাপ্ত ১৫ লাখ টাকা আমার দাদীগং আত্মসাত করেন। তারা আমার বিয়ের অনুষ্ঠান করাসহ নানা অজুহাতে আমার সম্পত্তি বিক্রির জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে করে আসছেন। আমি নিজেকে হেফাজত করার জন্য নানীর বাড়ি আশ্রয় নিয়েছি, সেখানেও আমার দাদী, ফুপু, চাচা ও চাচীরা গিয়ে আমার নানীসহ আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। পাশাপাশি আমাদের মেরে আমার জমি বিক্রি করে ওই টাকা দিয়ে থানা মিটিয়ে ফেলার কথাও বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছে। বর্তমানে আমি ও আমার নানীর পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com