1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায় আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউটে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার তারাকান্দি রামপুর এলাকাস্থ ওই বিদ্যালয়ে এ সততা স্টোরের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে কর্মে, চিন্তা, চেতনায় সৎ হতে হবে। এ সততা স্টোরের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সততার শিক্ষা নেবে, দুর্নীতি প্রতিরোধ করতে শিখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়দুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দুদক সমন্বিত কার্যালয় জামালপুরের উপ-পরিচালক মলয় কুমার সাহা, শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান তপন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ খোকা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফুন নাহার শম্পা। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com