1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অটোরিকশা চালক রফিক হত্যা মামলায় ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী থেকে অটোরিকশা ছিনতাই করে এর চালক রফিক মিয়া হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব জানায়, জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের জহুরুল হকের পনেরো বছর বয়সী কিশোর ছেলে রফিক মিয়া। সে গত ১২ সেপ্টেম্বর সোমবার তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি করে।

এদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ১৪ সেপ্টেম্বর বুধবার জেলার নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পূর্ব সমশ্চুড়া গ্রামের একটি পাহাড়ে রফিক মিয়ার মরদেহের সন্ধান পান স্বজনেরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করলে একপর্যায়ে ঝিনাইগাতীর সারিকালিনগর গ্রামের মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইগাতি উপজেলার তালতলা দুধনই এলাকার নূর ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার দুইজনসহ ছিনতাইকারী চক্রের সদস্যরা রফিককে ভাড়ায় নিয়ে নালিতাবাড়ীর সমশ্চুড়া পাহাড়ে যায়। সেখানে নিয়ে অটোচালক রফিককে কামড়ে, চেপে ধরে এবং শ্বাসরোধ করে হত্যার পর জঙ্গলে ফেলে অটো নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাই করা ওই অটো গ্রেফতারকৃত মোস্তফা বাজিতখিলা এলাকায় তার ভগ্নিপতি আব্দুল করিমের বাড়িতে রেখে পালিয়ে যায়।

সকালে র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com