1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মৃত কুকুরের দাফন নিয়ে তুলকালাম!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): মৃত কুকুরের দাফন করা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে। জমি নিয়ে দুই সহোদরের বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করতে মৃত কুকুর দাফন করে কালা যাদু করা হয়েছে বলে অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী।

উপজেলার শেখেরকুড়া গ্রামের আব্দুল খালেক ও আব্দুস সাত্তার পরস্পর সহোদর। বড় ভাই সাত্তারের সাথে ছোট ভাই খালেক ও অন্য ছোট ভাইদের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। বর্তমানে ছোট ভাই খালেক ঢাকায় বসবাস করেন। ফলে তার বসতবাড়ি জনমানবহীন পতিত পড়ে থাকে। গত শুক্রবার খালেক এর বাড়িতে তার বোন লাকড়ি কুড়াতে এসে পরিত্যক্ত মাটির ঘরের বারান্দার সামনে কবরের মতো মাটি ভরাট দেখতে পান। এ নিয়ে সন্দেহ তৈরি হলে খবর দেওয়া হয় ঢাকায় বসবাসকারী খালেককে। খবর পেয়ে খালেক ও পরিবারের লোকজন বাড়ি আসে। কবরের রহস্য নিয়ে কথাবার্তার একপর্যায়ে প্রতিবেশি ও বড় সাত্তার মৃত কুকুর দাফন করেছেন বলে জানান। আর এতেই শুরু হয় তুলকালাম। ত্রিপল নাইনে ফোন করে পুলিশ ডেকে খোঁড়া হয় কবরের মতো ওই জায়গা। বের করা হয় পুরনো-ফেলনা কাপড় ও জাল দিয়ে পেচানো কুকুরের অর্ধগলিত মরদেহ। অভিযোগ তোলা হয়, ছোট ভাই খালেককে মেরে ফেলতে বড় ভাই সাত্তার কুকুর মেরে পুঁতে রেখে কালা যাদু করেছেন। এ নিয়ে রীতিমতো পারিবারিক ঝগড়া বাঁধে। শুরু হয় তুলকালাম। পুলিশ ছাড়াও গণমাধ্যমকর্মী এবং শতশত মানুষ ভির জমান ওই বাড়িতে।

এদিকে কালা যাদু করা হয়েছে বলে সন্দেহ করায় পারস্পরিক ঝগড়া-বিবাদের ফলে নিজের জানমালের নিরাপত্তা চেয়ে বড় ভাই সাত্তারের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন ছোট ভাই খালেক।

তবে বড় ভাই সাত্তার কালা যাদুর অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ছোট ভাইয়ের বারান্দায় মরা কুকুর পঁচে দূর্ঘন্ধ ছড়ানোয় তিনি বারান্দার সামনেই তা পুঁঁতে রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com