1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোল সীমান্তে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পাশ্ববর্তী সীমান্ত থেকে ১৫ পিস স্বর্ণেরবারসহ জালাল উদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় গোগা বাজারের উত্তর পাশে একটি ইট ভাটার কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটক জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে। এ সময় পাচারকারীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, বিএসবির (গোয়েন্দা) তথ্যে গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির হেডকোয়াটারের একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিন নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
পরে জালাল এবং মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় পাচারকারীর স্বীকার স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এবং বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধকল্পে  সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com