
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের ফলে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) অন্তসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ ওঠেছে।
উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি গ্রামের এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর বুধবার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত একই গ্রামের সুরুজ্জামান (৪৪) কে পুলিশ রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীর বাবা ঢাকায় দিনমজুরির কাজ করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রী বড়ইকুচি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করে। গেল ২৮ জুন রাতে সুরুজ্জামান ওই স্কুলছাত্রীকে ১০ লাখ টাকা দিয়ে বিয়ে দেওয়ার প্রলোভনে ফেলে বাড়ির পাশে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এছাড়াও বিভিন্ন সময়ে গোয়াল ঘরসহ একাধিক জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ডাক্তারের কাছে নিলে যান। পরীক্ষা-নিরীক্ষা করে স্কুলছাত্রী অন্ত:সত্ত্বা হয়েছে বলে জানান ডাক্তার। পরে বিষয়টি খুলে বলে ওই স্কুলছাত্রী।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।