1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুর জেলা পুলিশের ‘টক টু এসপি’ সেবা চালু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : জেলার সাধারণ মানুষকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পুলিশি সেবা দিতে প্রথমবারের মতো হটলাইন সেবা চালু করলো শেরপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান ‘টক টু এসপি’ নামে এ সেবার উদ্বোধন করেন।

এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার কামরুজ্জামান আগামী ১০০ দিনে শেরপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুুরুত্বপূর্ণ সাতটি কার্যক্রম ঘোষণা করেন।

কার্যক্রমগুলো হলো- মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ, সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) গঠন, ‘টক টু এসপি’ সেবা চালু (হটলাইন), আপনার এসপি আপনার কাছে কার্যক্রম চালু, মাসিক পুলিশ বুলেটিন চালু ও মামলা তদন্তে বিশেষ টিম গঠন।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতনসহ অপরাধ দমনে জেলা পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।

সভার শুরুতেই নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর প্রেসক্লাবের নেততৃবৃন্দ।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com