1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় নদীতে জাল পাতা নিয়ে দ্বিমুখী সংঘর্ষে আহত ৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের সাত জেলে আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামাল সিকদার, রিয়াজ ফকির, জামাল হোসেন ও রুবেলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাগরে জাল পাতা নিয়ে দুই দল জেলেদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষ হলে উভয়পক্ষের সাতজন আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃণা জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের বলেন, এ বিষষে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com