1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৩ চোরাকারবারী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে আন্ধারমানিক কোস্টগার্ড। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২০টি ব্যারেল ও একটি ট্রলার আটক করা হয়।

শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া (২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের বাড়ি কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে।

আন্ধারমানিক কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিল চোরকারবারী চক্র। তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com