1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে মোশারফ হোসেন নামে এক বিক্রয় প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোশারফ শেরপুরের নকলা উপজেলার বারমাইশা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন মরিচপুরান বাজারে এ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, অনুমোদনহীন কোম্পানী থেকে উৎপাদিত ‘সিনজেনটা’ কোম্পানীর ‘ভিরতাকো’ নামে একটি ভেজাল কীটনাশক বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল মোশারফ হোসেন। দীর্ঘদিন যাবত ভেজাল এ কীটনাশকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ছিল স্থানীয় কৃষি বিভাগে। একপর্যায়ে আগে থেকে ওঁৎ পেতে শুক্রবার বিকেলে ওই সরবরাহকারীকে কীটনাশকের প্রয়োজনীয়তা দেখিয়ে ডাকা হয়। কথামতো নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারের আশরাফুল এন্টারপ্রাইজে কীটনাশক সরবরাহ করতে আসে মোশারফ। এসময় কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে মোশরাফ দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, সিনজেনটার বিক্রয় প্রতিনিধি আবুল হোসেন ও স্থানীয় পরিবেশক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com