1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে রাতুল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল ওই গ্রামের আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাতুলের বাড়ির পাশে সেলিম মিয়ার পানির পাম্প উদ্বোধন উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়। মিলাদে অংশ নেয় রাতুলসহ স্থানীয়রা। মিলাদের পরই শুরু হয় বৃষ্টি এবং সাথে বজ্রপাত। এসময় হঠাৎ রাতুলের শরীরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই মারা যায় সে।

এদিকে ঘটনার পরপরই শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্উল হামিদ সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃজনক। পরবর্তীতে পরিষদের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com