1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ট্রলি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ৬ জন। আহতদের মধ্যে মুক্তা বেগম (৪০) নামে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত: শিশু জিহাদ মুক্তা বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে একটি অটো রিক্সায় ৬ জন যাত্রী নিয়ে চাপলী বাজার থেকে কলাপাড়া উপজেলা সদরের দিকে আসতেছিলো। এসময় মুসুল্লীয়াবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, মারাত্মক এ সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। ট্রলিটি আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com