1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় সাবেক ইউপি সদস্যের উপর বোমা হামলা, অবস্থা আশংকাজনক

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার উলাশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন (৪০) এর উপর বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি মোড়ে দুর্বৃত্তরা এ বোমা নিক্ষেপের ঘটনা ঘটায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ণ ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন শার্শা উপজেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানান, মিলন মেম্বার যশোর শহরের বারান্দীপাড়ায় বসবাস করেন। তিনি উলাশি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মিটিং শেষে রাতে নিজ এলাকা থেকে শহরে আসছিলেন। পথিমধ্যে কলাগাছি নামক স্থানে পৌছালে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেলযোগে এসে তার উপর বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তার দুই হাতে বোমার স্প্রিন্টারে গুরুতর জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এ ব্যাপারে উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন আমি একটি ফুটবল টুর্ণামেন্টের পুরুস্কার বিতরণ শেষে সন্ধায় বাসায় এসে জানতে পারি মিলনের উপর দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করেছে। যা খুব দুঃখজনক।আমি এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
ঝিকরগাছা থানার ওসি তদন্ত সুমন ভক্ত জানান, কলাগাছি মোড়ে বোমা বিস্ফোরণে সাবেক মেম্বার মিলন আহত হয়েছেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য আছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোন মামলা দায়ের করেনি।মামলা হলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com