1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

স্কুলছাত্রের সাইকেল চুরি, এসপি’র হটলাইনে ফোন: নতুন সাইকেল উপহার

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : নিজের বাসা থেকে বাইসাইকেল হারিয়ে থানায় অভিযোগ ও হট লাইনে ফোন করায় শুভেচ্ছা উপহার হিসেবে নতুন বাইসাইকেল পেয়েছে শেরপুর পৌর শহরের স্কুলছাত্র জুনায়েদ সিদ্দিক হাসিব।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ওই স্কুলছাত্রের হাতে নতুন সাইকেল তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। হাসিব শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা সেনা সদস্য জাহাঙ্গির আলম জুয়েলের ছেলে।

হাসিবের পরিবার জানায়, গত শুক্রবার বাড়ি থেকে তার ব্যবহৃত সাইকেল চুরি হয়। সাইকেল হারিয়ে শেরপুর সদর থানায় অভিযোগ করে হাসিব। এরপর এই বিষয়টি পুলিশ সুপারের “টক টু এসপি” হটলাইনে জানায় তার বাবা।

পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শেরপুর শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম জুয়েল একজন সেনা সদস্য। তিনি বর্তমানে মিশনে কাতার আছেন। শুক্রবার তার স্কুলপড়ুয়া ছেলে হাসিবের একটি বাইসাইকেল চুরি হয়। এ ব্যাপারে পুলিশের হটলাইনে কাতার থেকে ফোন দেন তিনি। বিষয়টি ওই ছেলের জন্য কষ্টদায়ক। তিনি বলেন, আমি আঙ্কেল হিসেবে একটি বাইসাইকেল দিতেই পারি।

ওই ছাত্রের বাবা জাহাঙ্গীর আলম জুয়েল কাতার থেকে মুঠোফোনে জানান, আমার ছেলে শহরের এসএম পাবলিক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে। সেই সাথে সাত রং কোচিং সেন্টারে নিয়মিত সাইকেল দিয়ে যাতায়াত করতো। শুক্রবার বিকাল চারটার দিকে বাসা থেকে সাইকেলটি চুরি হয়।

হাসিবের মা তাসলিমা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাইকেল হারিয়ে হাসিব ভেঙে পড়েছিল। তার বিশ্বাস ছিল, পুলিশ তার হারিয়ে যাওয়া সাইকেলটি ফেরত আনতে পারবে। তাই সে থানায় অভিযোগ করে। এ ঘটনাটি হাসিবের বাবা হটলাইনে সরাসরি পুলিশ সুপারের কাছে জানায়। এরপর পুলিশ সুপার তার ছেলেকে একটি নতুন বাইসাইকেল ক্রয় করে উপহার দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com