1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীপুরে ডেকে নিয়ে রাতভর নির্যাতন, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে রানা মিয়া (৩০) নামের এক যুবককে ডেকে নিয়ে রাতভর পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই নিহত রানা মিয়ার স্বজনরা বিচারের দাবিতে লাশ নিয়ে থানায় আসেন।

নিহত রানা মিয়া উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মাওনা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনদের দাবি, স্থানীয় শিপন মিয়া, আকাশ মিয়া, উজ্বল মিয়া ও ইমন পরিকল্পিতভাবে রানিকে হত্যা করেছে।

নিহত যুবকের ভাই কবির হোসেন বলেন, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাওনা পিয়ার আলী কলেজের পেছনে রানাকে চোর সন্দহে ভাঙারি দোকানের মালিক শিপন ডেকে নিয়ে যায়। এরপর এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবকদের সঙ্গে নিয়ে তার ওপর রাতভর নির্যাতন চালায় শিপন ও তার লোকজন। এই নির্যাতন শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলে। এরপর বাবা-মা খবর পেয়ে এগিয়ে গেলে তাদের সামনেও রানাকে মারধর করা হয়। বাধা দিতে গেলে ওরা বাবা-মাকেও মারধর করে অভিযুক্তরা। পরে স্বজনদের কাছ থেকে সাদা স্টাম্পে সাক্ষর নিয়ে রানাকে ছেড়ে দেওয়া হয়। আহত অবস্থায় রানাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। সেখানে রানার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় যাওয়ার পথে রানার মৃত্যু হয়।

নিহতের বাবা আমিরুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে দফায় দফায় নির্যাতন করে বুকের পাঁজর, দুই হাত, পা ভেঙে দেয়। আমার ছেলের শরীরের এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে আঘাত করেনি ওরা।’

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com