1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহ: কথা কাটাকাটির জেরে ময়মনসিংহে তাপস চন্দ্র সরকার (৩৬) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন ব্যক্তি। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

নিহত তাপস চন্দ্র সরকার জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আনুমেশ চন্দ্র সরকারের ছেলে।

ওসি শাহ কামাল জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় তাপসের সিএনজি অটোরিকশার সঙ্গে স্থানীয় এক মোটরসাইকেল চালকের ধাক্কা লাগে। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার থেকে পাঁচজনকে নিয়ে তাপসকে মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাপসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাপসকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com