1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বড়াইগ্রামে স্ত্রীর গলাকেটে পালালেন স্বামী

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বিউটি বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী আব্দুল বারেক। ঘটনার পর থেকে পালাতক আছেন তিনি।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল বারেক পেশায় অটোভ্যান চালক।

বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়ি যায়। সেখানে গলাকাটা অবস্থায় বিউটি বেগমের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি আরও জনান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী আব্দুল বারেক স্ত্রী বিউটি বেগমকে গলাকেটে হত্যা করেছেন। ঘটনার রহস্য উৎঘাটন এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com