
বান্দরবান : বান্দরবানে শিশু ধর্ষণের অপরাধে শফিউল (৪৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু দমনের ট্রাইবুনাল। এছাড়াও তাকে এক লাখ এক টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান নারী ও শিশু দমনের ট্রাইবুনালের আদালতের জেলা ও দায়রা জজ বিচারক মো. সাইফুল রহমান সিদ্দিক এই রায় ঘোষনা দেন। দন্ডপ্রাপ্ত হলেন- মো. শফিউল আলম। সে কক্সবাজার জেলার ভারুয়াখালি ইউনিয়নের ছোট চৌধুরী পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বর্তমানে তিনি বান্দরবান পৌর শহর বালাঘাটা ২নং ওয়ার্ডের বসবাস করেন।
আদালতের সূত্র জানায়, আসামি শফিউল বালাঘাটা মসজিদ এলাকায় নুরুল ইসলাম নামে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি শুক্রবার শিশুকে কোলে নিয়ে কাজের বের হন তার বাবা। রাস্তায় শিশুটির শারিরীক অবস্থা খারাপ হবে ভেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে শফিউলের কাছে তুলে দেন। সকাল ১০টার দিকে শিশুটির মা জানতে পারেন শিশুটির সাথে খারাপ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে শিশুটির মা বাসায় ছুটে গিয়ে অসুস্থ শিশুকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান। পরে এ ঘটনায় বাদী হয়ে শফিউল নামের থানায় মামলা দায় করেন শিশুটি পরিবার।
এদিকে এজাহারপ্রাপ্ত হয়ে মামলার তদন্তের দ্বায়িত্ব পান তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠুন সিংহ। ঘটনার তদন্ত ও সাক্ষ্যে সত্যতা পেয়ে আসামীর বিরুদ্ধে ২০২১ সালের ১৬ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তিনি। ১১ জন সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০৩ সংশোধিত ৯ (১) ধারায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ এক টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
শিশুটির অভিভাবক জানান, আমি এ রায়ে খুশি। রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিংথোয়াই মার্মা বিষয়টি নিশ্চিত করেছেন।