1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য ও অংশীজনদের অংশ গ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

জেলা প্রশাসক ও জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শেরপুরের নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

এসময় সামাজিক-সম্প্রীতি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাংবাদিক ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com