1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়া প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া প্রেসক্লাবের সদস্য, প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাপাড়াা প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রয়াত এ গুণী সাংবাদিকের স্মৃতি নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্নু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, এনামুল হক, সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, জসিম পারভেজ প্রমূখ।

এর আগে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসসহ কলাপাড়া প্রেসক্লাবের প্রয়াত আরো পাঁচ সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভা শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদ পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com