1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যায় একজনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইউপি সদস্য ওমর ফারুক হত্যা মামলায় মো. আমিন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।

আমিন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ মার্চ রাতে ওমর ফারুক শ্যামগঞ্জের পাটোয়ারী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ২০১৮ সালের ২৯ আগস্ট আদালতে আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তকালে অন্য আসামিদের নাম বাদ যায়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি আমিনের মৃত্যুদণ্ড দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com