1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

ভরিতে সোনার দাম কমলো ১০৫০ টাকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফ‌লে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা বেচাকেনা করা হবে।

নতুন দাম অনুযায়ী, সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৬ হাজার ৪৮৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ১৭১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

সোমবার ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৬১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ৮৭১ টাকা বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com