1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে নদীতীর ভেঙে বালু উত্তোলন করায় জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর তীর ভেঙে বালু উত্তোলন করায় মিলন মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর ফুলপুর এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ৪টি শ্যালুচালিত ড্রেজার, অসংখ্য পাইপ ও ড্রাম অকার্যকর করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনের দায়ে স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিন এর ছেলে মিলন মিয়াকে (২৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com