শেরপুর: শেরপুরে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা কালেক্টরেক্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়।
এর আগে বেলুন উড়িয়ে র্যালি ও দিনব্যাপী কর্মসূচীর উদ্বােধন ঘোষনা করে জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এরপর তুলশিমালার সুগন্ধে, পর্যটনের আনন্দে এ স্লোগানকে সামনে রেখে র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কালেক্টরেক্ট চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কাউট ও রেডক্রিসেন্টের সদস্যরা।
এবার শেরপুর জেলা প্রশাসনের সহযোগীতায় কার্যালয় চত্বরে ৬ টি স্টলের আয়োজন করা হয়েছে। যেখানে শেরপুরের অন্যতম ব্রান্ডিং পণ্য তুলশিমালা চালসহ, জামদানি ও বিভিন্ন নামকরা খাবারের স্টল রয়েছে।