
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে বাপ্পী (১২) নামের স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার অষ্টধর ইউনিয়নের কাজাইকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বাবুল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, বাপ্পী স্থানীয় একটু স্কুলে ৫ম শ্রেণিতে পড়ালেখা করত। তার পিতা সামান্য মানসিক ভারসাম্যহীন। রাতে খাওয়া দাওয়ার পরে সবার অগোচরে বাড়ির পাশের কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কারন জানাযায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, কাজাইকাটা এলাকায় এক স্কুলছাত্রের আত্মহত্যার খবর পেয়ে চন্দ্রকোনা তদন্তকেন্দ্রের আইসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো আত্মহত্যার কোন কারন জানা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।